মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০

আমিরাত এয়ারলাইন্স যাত্রীদের ১.৪ বিলিয়ন ডলার ফেরত দিল

আমিরাত এয়ারলাইন্স যাত্রীদের ১.৪ বিলিয়ন ডলার ফেরত দিল

শীর্ষবিন্দু নিউজ, আবুধাবি, ইউনাইটেড আরব আমিরাত: শেষ পর্যন্ত টিকিটের অর্থ ফেরত দিতে বাধ্যই হল আমিরাত এয়ারলাইন্স। কোভিডের কারণে একের পর এক শতশত ফ্লাইট বাতিল করতে হয় মধ্যপ্রাচ্যের সবচেয় বড় এ এয়ারলাইন্সটির।-এ্যারাবিয়ান বিজনেস

গত বছর আমিরাতে ১ কোটি ৬০ লাখ পর্যটক ভ্রমণে যায়। কোভিডের আগে এবার এ লক্ষ্যমাত্রা ২ কোটি নির্ধারণ করা হয়েছিল। এক বিবৃতিতে জানানো হয়, আমিরাতের স্থানীয় মুদ্রায় ৫ বিলিয়ন দিরহারম ফেরত দিতে হয়েছে যাত্রীদের।

গত মার্চ থেকে এসব যাত্রী টিকিট কেটে রাখলেও কোভিডের কারণে তাদের ভ্রমণ করা সম্ভব হয়নি। কারণ বিশে^র ৯০ শতাংশ বিমান চলাচল স্থগিত হয়ে পড়ে। দুবাই ভিত্তিক আমিরাত এয়ারলাইন্স মার্চে দেশটির অর্থবছর শেষ হলে ৪০৯.৩ মিলিয়ন মুনাফা হয়েছে বলে জানায়।

এর আগের আরবি বছরে মুনাফার পরিমান ছিল ২৩৭ মিলিয়ন ডলার। টানা ৩২ বছর মুনাফার মুখ দেখার পর কোভিডের কারণে চলতি বছরে বিপুল পরিমানে লোকসানে পড়তে যাচ্ছে আমিরাত এয়ারলাইন্স।

কোভিডের আগে আমিরাত ১৫৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত। যা কোভিডে ৮০টিতে নেমে এসেছে। তবে পর্যটনের সাথে সাথে ফ্লাইট চলাচল কিভাবে পুনরুদ্ধার করা যায় তার জোর প্রচেষ্টা চলছে।

এয়ারলাইন্সটির চিফ অপারেটিং অফিসার আদেল আল–রেধা বলেন, আগামী বছরের গ্রীষ্ম নাগাদ সকল গন্তব্যে ফ্লাইট চালু করবে আমিরাত। ইতিমধ্যে বেশ কয়েক দফা লেঅফ ঘোষণায় আমিরাত এয়ারলাইন্সের কয়েক হাজার লোকবল ছাঁটাই করা হয়। কোভিডের আগে এ এয়ারলাইন্সটিতে ৬০ হাজার লোকবল ছাড়াও ৪ হাজার ৩’শ পাইলট ও ২২ হাজার কেবিন ক্রু কর্মরত ছিল।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026