বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮

যুক্তরাজ্যে ছয় জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ

যুক্তরাজ্যে ছয় জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে একদিনে ৩ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাস বিধি-সংক্রান্ত আইন পরিবর্তন করেছেন। আগামী সোমবার থেকে প্রকাশ্যে এক স্থানে ৬ জনের বেশি জড়ো হতে পারবে না। -বিবিসি/ ডেইলি মেইল

বিধি-নিষেধ মেনে পালিত হওয়া বিয়ে, শোকসভা বা সাংগঠনিক কোনো কার্যক্রম এই নিষেধাজ্ঞা মুক্ত থাকবে। ব্যক্তিগত বাসভবন, অভ্যন্তরীণ স্থান, প্রকাশ্য স্থান, বার ও ক্যাফেতে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আগের মতোই থাকবে।

বরিস জনসন বলেছেন, ভাইরাসের সংক্রমণ ছড়াতে আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। জনগণকে বিধি-নিষেধ মানতে হবে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। প্রফেসর ক্রিস হুইটি, স্যার প্যাট্রিক ভ্যালেন্স ও সরকারের কর্মকর্তারা একমত হয়েছেন এই মুহুর্তে অতি জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

প্রসঙ্গত: যদি এই আদেশ অমান্য করা হয় তবে ১০০ পাউন্ড জরিমানা করা হবে। একই ভুল দু’বার করা হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে এবং সর্বোচ্চ ৩ হাজার ২০০ পাউন্ট জরিমানা করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026