শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৩

চালকদের ৮’শ মিলিয়ন ডলার দেবে উবার

চালকদের ৮’শ মিলিয়ন ডলার দেবে উবার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ২০২৫ সালের মধ্যে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে উবারের রাইড শেয়ার সংশ্লিষ্ট চালকরা পাবেন নগদ অর্থ। বৈদ্যুতিক গাড়ি কিনতে চালকদের ৮’শ মিলিয়ন ডলার দেবে উবার। আগামী ৫ বছরে এ অর্থ দেবে উবার।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে উবার চালকরা বৈদ্যুতিক গাড়ি কিনলে বাড়তি ভাড়া সুবিধা যাতে পায় সে বিষয়টি নিশ্চিত করা হবে। আর বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়ও পাবেন চালকরা। ২০৪০ সালের মধ্যে এসব দেশে শুধু বৈদ্যুতিক গাড়ি চলাচল নিশ্চিত করার যে লক্ষ্য নেয়া হয়েছে তারই অংশ হিসেবে উবার এ উদ্যোগ নিয়েছে।

তবে উবারের প্রতিপক্ষ কোম্পানি লিফ্ট আরো অধিক হারে একই সুবিধা দিতে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে লিফ্ট তার সকল যানবাহন বিদ্যুৎচালিত করার ঘোষণা দিয়েছে। উবার অবশ্য স্থানীয় ট্রানজিট এজেন্সি, স্কুটার ও বাইক শেয়ারে আরো ভিন্ন ধরনের সুবিধা বৃদ্ধি করছে।

ব্যাটারি চালিত গাড়ি ছাড়াও উবার হাইব্রিড গাড়ি রাইড শেয়ার হিসেবে ব্যবহার শুরু করছে। বৈদ্যুতিক গাড়ি চালকরা প্রতিবার বাড়তি ৫০ সেন্ট বেশি পাবে। প্রতিট্রিপে এক ডলার জালানিচালিত গাড়ির চালকরা পেলে বৈদ্যুতিক গাড়ি চালকরা পাবে দেড় ডলার।

উবারের সিইও দারা খোশরোশাহি বলেন, শহরগুলোতে কার্বন দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে আমরা আগের চেয়ে আরো একযোগে আগ্রাসীমূলক পদক্ষেপ নিয়েছি। কোভিড থেকে মুক্তি পেয়ে আমাদের যাত্রীরা যাতে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতভাবেই পায় সে জন্যে আমাদের এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হচ্ছে। আমরা তাদের জন্যে নতুন গাড়ি, অধিক সবুজায়ন এলাকা ও দূষণমুক্ত জালানি নিশ্চিত করতে চাচ্ছি। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে এবং মানুষের বিপর্যকর স্থানান্তরের প্রয়োজন পড়বে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026