সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

শিহাবুজ্জামান কামালের কবিতা

শিহাবুজ্জামান কামালের কবিতা

শত ব‍্যথা

<>
দুঃখ পেয়ে কেউবা যদি
ফেলে চোখের জল
কিন্তু কখন হারাবেনা
নিজের মনোবল।

যারা তোমায় স্বপ্ন দেখায়
দেবে বলে সুখ
কিন্তু একদিন তারাই হয়তো
তোমায় দেবে দুখ।

জীবনের এই চলার পথে
জানবে যে নিশ্চয়
মুখোশধারী মানুষ গুলো
করবে অভিনয়।

সত্যি যারা ভালো বাসে
ভাববেনা সে পর
নিন্দুক যতই থাকুক পাশে
ওরা স্বার্থপর।

শত ব‍্যথা দুঃখ কষ্ট
আসুক যতই আর
সব বিপদে সৃষ্টিকর্তা
সহায় হবেন তাঁর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026