বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

সিলেটে ফের পেঁয়াজের দাম বৃদ্ধি: কম দামে বিক্রি করছে টিসিবি

সিলেটে ফের পেঁয়াজের দাম বৃদ্ধি: কম দামে বিক্রি করছে টিসিবি

শীর্ষবিন্দু নিউজ, সিলেট, ১৩ সেপ্টেম্বর ২০২০: সিলেটে গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখি হওয়ায় গরিব ও নিম্ন আয়ের মানুষ পড়েছিলেন বিপাকে। আজ রোববার থেকে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি একজন ভোক্তার সর্বোচ্চ ২ কেজি ক্রয়ের সুযোগ থাকলেও ক্রেতা বেশি হওয়ায় আজ এক কেজি করেই বিক্রি করছে টিসিবি। এছাড়াও টিসিবি পেঁয়াজের সঙ্গে চিনি, মশুর ডাল এবং সয়াবিন তেল বিক্রি করছে। গত সপ্তাহে সিলেটের বিভিন্ন বাজারে ৪৫-৫০ টাকাও বিক্রি হয় পেঁয়াজের কেজি। তাই আজ থেকে সিলেটে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করায় গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. ইসমাইল মজুমদার রোববার জানান, সিলেট নগরীর ৯টি স্থানে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে- নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, বন্দরবাজার এলাকা (ক্বিনব্রিজের নিচ বা রেজিস্ট্রারি মাঠ), শাহী ঈদগাহ, আলিয়া মাদরাসা মাঠ, বাগবাড়ি পিডিবি কার্যালয়, টিলাগড় পয়েন্ট, আলমপুর টিটিসি, বৈরাতী কমিউনিটি সেন্টার মদিনা মার্কেট এবং আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।

ইসমাইল মজুমদার আরো জানান, সিলেটে বর্তমানে চিনি ৫০ টাকা কেজি, মশুর ডাল ৫০ টাকা কেজি, সয়াবিন তেল ৮০ টাকা লিটার ও পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। তবে সব ডিলার এক সাথে নয়, বাই রোটেশনে প্রতিদিন ৯ জন ডিলার বিক্রি পণ্য করবেন বলে মো. ইসমাইল মজুমদার জানান।

এদিকে, করোনার কারণে মানুষের আয় কমে যাওয়ায় এবং কয়েকদিন ধরে দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকমুখী মানুষের ভিড় ছিলো লক্ষ্যণীয়। টিসিবির ট্রাকে স্বল্পমূল্যে পেঁয়াজ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026