মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫২

সংকট সমাধানে সুজনের প্রস্তাব

সংকট সমাধানে সুজনের প্রস্তাব

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনকালীন সরকার বিষয়ে দুইটি প্রস্তাব দিয়েছে সুজন- সুশাসনের জন্য নাগরিক। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নাগরিক সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার এ প্রস্তাব দেন।

প্রস্তাব এক. দুই জোট থেকে পাঁচ জন করে সংসদ সদস্য ও একজন দলনিরপেক্ষ ব্যক্তিকে (যিনি প্রধানমন্ত্রী হবেন) নিয়ে ১১ সদস্যের অন্তর্বতীর্কালীন সরকার গঠন করা যেতে পারে।

প্রস্তাব দুই. দুই জোট থেকে ১০ জন এবং দলনিরপেক্ষ পাঁচ জন ব্যক্তির (যাদের একজন প্রধানমন্ত্রী হবেন) সমন্বয়ে ১৫ সদস্যের অন্তর্বতীর্কালীন সরকার গঠন করা যেতে পারে। উভয় প্রস্তাবের ক্ষেত্রে সদস্য বাছাইয়ের দায়িত্ব দলগুলোকে না দিয়ে সাবেক প্রধান বিচারপতিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে সুজন। ওই সরকারের কেউ নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

নির্দলীয় ব্যক্তিদের সংসদে উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে আনার পরামর্শ দেয়া হয়েছে। সরকারের মেয়াদ ৯০ দিন এবং নির্বাচন কমিশনকে সহায়তার বাইরে সরকারের রুটিন কাজ ছাড়া কোন কাজ থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে। এই দুই প্রস্তাবের কোনটির জন্যই সংবিধান সংশোধন করা প্রয়োজন হবে না বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে স্থায়ীভাবে একটি নির্বাচনকালীন সরকার, একটি আচরণবিধি ও ‘নির্বাচনের পর সরকারের কার্যক্রম’ বিষয়ে একটি জাতীয় সনদ স্বাক্ষরের আহ্বান জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026