শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫

যুক্তরাজ্যে আগামী ১২ মাস ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার পরিকল্পনা

যুক্তরাজ্যে আগামী ১২ মাস ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার পরিকল্পনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাস মহামারীর কারনে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগামী ১২ মাসের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার পরিকল্পনা করছে।

গত ১৭ই আগস্ট থেকে প্রায় ২৪৮ টি কোম্পানির সিবিআই/পারটেম্পস জরিপে এ ফলাফল উঠে এসেছে। এই সপ্তাহের শুরুর দিকে তিনি বলেছিলেন যে বেকারত্ব দূর করার নতুন উপায় অনুসন্ধান করছেন।

মঙ্গলবারের এক তথ্যে দেখা গিয়েছে, ২০২০ সালের প্রথম দিকে ব্রিটেনের বেকারত্বের হার জুলাই  থেকে গত তিন মাসে ৪.১ শতাংশে এ উন্নীত হয়েছে যা এ বছরের প্রথম দিকে ৩.৯ শতাংশে ছিল। এর আগে ব্যাংক অফ ইংল্যান্ড পূর্বাভাসে বলেছিল বেকারত্ব এই বছরের শেষের দিকে ৭,৫ শতাংশে উন্নতি হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিবিআইয়ের চিফ পলিসি ডিরেক্টর ম্যাথিউ ফেল বলেছেন, করোনা সংকট শুরুর পর থেকেই যুক্তরাজ্যের শ্রমবাজার ভারী চাপের মধ্যে রয়েছে এবং যদিও অর্থনীতি পুনরায় উন্মুক্ত হতে শুরু করেছে। তবে সংস্থাগুলো  তীব্র চাপে রয়েছে।

এদিকে অর্থমন্ত্রী ঋষি সুনাক অর্থনীতির সবচেয়ে ক্ষতিগ্রস্থ খাতগুলিতে সহায়তা লক্ষ্য করে সরকারের ফারলো প্রকল্পের আংশিক বর্ধনের ঘোষণা করার জন্য বেশ চাপে রয়েছেন। যদিও তিনি বলেছেন যে এই প্রকল্পটি ৩১শে অক্টোবর এর পরে  দীর্ঘায়িত করা হবে না ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026