শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৪

লন্ডনে ভিডিও করতে গিয়ে চলন্ত গাড়ি থেকে ব্যস্ত রাস্তায়

লন্ডনে ভিডিও করতে গিয়ে চলন্ত গাড়ি থেকে ব্যস্ত রাস্তায়

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: লন্ডনের ব্যস্ততম সড়কে গাড়ির জানালা দিয়ে ভিডিও ধারণ করতে গিয়ে পড়ে আহত হয়েছেন এক নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বার্তা শেয়ারিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাটের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচলরত সড়কে পড়ে যান তিনি। স্থানীয় সময় শনিবার রাত দেড়টার দিকের এই ঘটনা ঘটে।

ব্রিটিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়। আর এই ঘটনায় কোনও মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। ব্রিটিশ পুলিশের মুখপাত্র বলেন, ঘটনার পর সেখানেই ওই নারীকে চিকিৎসা দেয় প্যারামেডিকেরা। আর তার আঘাতগুলো জীবন শঙ্কাকারী কিংবা জীবন বদলে দেওয়ার মতো নয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

ব্রিটিশ পুলিশের এক টুইটার পোস্টে বলা হয়েছে, কেবল সৌভাগ্যের কারণেই তিনি মারাত্মক আহত বা নিহত হননি। ওই পোস্টের নিচে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই ঘটনার সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি হয়তো আঘাত পেয়েছেন। কিন্তু যেসব হতভাগ্য চালকদের ওই মুহূর্তে তাকে এড়িয়ে যেতে হয়েছে তারা হয়তো বাকি জীবন এই ঘটনার প্রভাব বয়ে বেড়াবেন। ব্যস্ত সড়কে কেউই মানুষের শরীর পাশ কাটানোর আশা করে না আর জরুরি ভিত্তিতে থামতে হলে হয়তো আরও ক্ষয়ক্ষতি ও জীবনহানির কারণ হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026