শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯

বুধবারীবাজার ইউনয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে সালমান কাদের দিপু

বুধবারীবাজার ইউনয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে সালমান কাদের দিপু

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন শাখার গতিশীলতা রক্ষায় সহ-সভাপতি পদে কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক সালমান কাদের দিপুকে মনোনীত করা হয়েছে।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুলন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দক্ষতা ও মুজিবীয় আদর্শের প্রতি আনুগত্য এবং অত্র সংগঠনের প্রতি অবদান বিবেচনায় সালমান কাদের দিপুকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের এক বিশেষ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক এ মনোনয়ন প্রদান করা হয়। এছাড়া, একই সভায় সিদ্ধান্ত মোতাবেক যুগ্ম-সাধরণ সম্পাদক পদে যথাক্রমে অহিদুজ্জামান সৈকত, জাহেদ আহমদ, খালেদ আহমদকে এবং সাংগঠনিক সম্পাদক পদে ইমন আহমদ ও মুরাদ আহমদকেও মনোনীত করা হয়।

এদিকে, নতুন মনোনীত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ, ছাত্রলীগ-সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026