সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৮

যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজার করোনা আক্রান্ত হবে অক্টোবরে

যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজার করোনা আক্রান্ত হবে অক্টোবরে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অক্টোবরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হতে পারে। দেশটির সরকারের প্রধান বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স এ হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।

তিনি বলেন, যদি কোনো ধরণের বাধানিষেধ আরোপ না করা হয় তবে শীঘ্রই দৈনিক আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছারাবে এবং প্রতিদিন প্রায় ২০০ মানুষ মারা যাবে। ওই বক্তব্য দেয়ার সময় স্যার প্যাট্রিকের সঙ্গে ছিলেন সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ক্রিস হুইটি।

স্যার প্যাট্রিক বলেন, এখন প্রতি ৭ দিনে মহামারি দুইগুন ভয়াবহ হয়ে উঠছে। যদি এখন এটি থামানোর চেষ্টা না করা হয় তাহলে অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে প্রতিদিন ৫০ হাজার মানুষ আক্রান্ত হবে বৃটেনে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো এই দুইগুন বৃদ্ধির সয়টাকে সাত দিন থেকে বাড়িয়ে ফেলা।

ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে এ হুঁশিয়ারি জানান স্যার প্যাট্রিক ভ্যালান্স। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও ইংল্যান্ডের জন্য নতুন করে বাধানিষেধ আরোপের কথা বিবেচনা করছেন। গত রোববার যুক্তরাজ্যে ৩ হাজার ৮৯৯ জন মানুষ করোনা সনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৮ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026