শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২

কোভিড মোকাবেলায় সতর্কতা মেনে চলতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্দেশ

কোভিড মোকাবেলায় সতর্কতা মেনে চলতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কোভিডের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় শৃঙ্খলা, সংকল্প ও নাগরিকদের মধ্যে একাট্টা মনোভাব নিয়ে লকডাউনের মুখোমুখি হবার আহবান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। -দি সান

ব্রিটিশ জনগণকে অভয় দিয়ে বরিস আরো বলেন, সামনে সবার জন্যে সুদিন অপেক্ষা করছে। বরিস বলেন ফের কর্মচাঞ্চল্য ফিরে আসবে। ব্রিটেনের অর্থনীতি ও সার্বিক জীবন ধারা আগের মতই গতি ফিরে পাবে। কিন্তু কোভিড মোকাবেলায় স্বাস্থ্য রক্ষার বিধি নিষেধ অনিবার্যভাবেই মেনে চলতে হবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রতিটি ব্যক্তির নিজস্ব মনোভাবের ওপর। অনেকের জীবন ঝুঁকিতে পড়েছে।

ইংল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, ওয়েল্স ও নর্দান আয়ারল্যান্ডেও রাত ১০টার পর পাব ও আতিথেয়তার স্থানগুলোতে কার্ফিউ জারি করা হয়েছে। পুলিশকে কোভিড বিধি রক্ষায় সাহায্য করবে ব্রিটিশ সেনা। বিয়েতে ১৫ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না। ফেসমাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, কেউ না পড়লে ২’শ পাউন্ড জরিমানা করা হবে। খেলাধূলা আপাতত বন্ধ করা হয়েছে।

টেলিভিশনে দেয়া ভাষণে বরিস বলেন আমরা এক সঙ্গে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলে জয় আমাদের অবশ্যম্ভাবী। কোভিড সংক্রমণ বর্তমানে যে হারে রয়েছে তাও নিচে নামিয়ে আনা সম্ভব হবে। মানবতার জয় হতে এ যুদ্ধে আমাদের জিততেই হবে। পারত পক্ষে তিনি ব্রিটিশ নাগরিকদের অফিসে না যেয়ে ঘর থেকে কাজ করার নির্দেশ দেন।

ব্রিটিশদের সতর্ক করে বরিস বলেন কোভিড মোকাবেলায় ব্যর্থ হলে অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে। এও মনে রাখতে হবে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ শেয় হয়ে যায়নি। লাখ লাখ বয়স্ক ব্রিটিশ নাগরিক বিপর্যকর পরিস্থিতির মধ্যে রয়েছে। একাকীত্ব তাদের ঘিরে রেখেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026