রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০

আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে: পাওয়া যায়নি বোমা

আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে: পাওয়া যায়নি বোমা

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: বোমা হুমকির মুখে আইফেল টাওয়ার থেকে দর্শনার্থীদের নামিয়ে দেয়া হয়। বুধবার দুপুরে টাওয়ারটির চারদিক থেকে নিরাপত্তা বাহিনী ঘিরে তল্লাশি চালায়।

তবে বিস্ফোরক না পাওয়ায় কয়েক ঘণ্টার মাথায় পুনরায় খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার। অবশ্য টাওয়ারটি ঘিরে প্রায়ই নিরাপত্তাজনিত হুমকি সম্পর্কিত কল পায় পুলিশ। এগুলোর বেশিরভাগই অবশ্য ভুয়া হয়ে থাকে। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে তিন মাস বন্ধ ছিল ‘আয়রন লেডি’-খ্যাত আইফেল টাওয়ার।

পুলিশের এক সিনিয়র কর্মকমর্তার বরাতে বলা হয়, অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে পুলিশকে জানায় আইফেল টাওয়ারে বিস্ফোরক রাখা আছে। এর পরপরই সশস্ত্র পুলিশ কর্মকর্তারা টাওয়ারের আশেপাশের সড়কগুলো ঘিরে ফেলেন। বিস্ফোরক দল আইফেল টাওয়ার এলাকায় বোমা বা বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চালায়।

পুলিশের এক মুখপাত্র জানান, তারা তল্লাশি চালিয়েছেন। কোনো বিস্ফোরক খুঁজে না পাওয়া যাওয়ায় স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026