শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৬

আলহাজ্ব সালিক উদ্দিনের মৃতুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শোক প্রকাশ

আলহাজ্ব সালিক উদ্দিনের মৃতুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক: শাহজালাল উপশহর ‘বি’ ব্লকের বাসিন্দা, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, উপশহর কল্যাণ পরিঁষদের আজীবন সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য, প্রাত:ভ্রমন ক্লাব ও বি ব্লক মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, বন্দর বাজারের ঐতিহ্যবাহী চেরাগ বাদার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুদ্দিন আহমদের ছোট ভাই আলহাজ্ব সালিক উদ্দিন বুধবার সকাল ১১টা ৩০মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শামস উদ্দিন আহমদের ছোট ভাই আলহাজ্ব সালিক উদ্দিনের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান মাহমুদুর রশীদ, এডভাইজার কমিটির সভাপতি এম এ আহাদ, সেক্রেটারি মিছবাহ জামাল, জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমেদ খান, ট্রেজারার আবদাল মিয়া ও প্রেস সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- আলহাজ্ব সালিক উদ্দিন একজন সমাজসেবী ও ভাল মানুষ ছিলেন। মহান আল্লাহ তার এই বান্দার ভালোগুলো কবুল করে নিন এবং মন্দগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে গ্রহণ করুন। এছাড়াও তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026