শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫

ফের লকডাউনের কবলে পড়তে পারে যুক্তরাজ্য

ফের লকডাউনের কবলে পড়তে পারে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রনে গতকাল বুধবার নতুন কিছু বিধি নিষেধ ঘোষনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির বাসিন্দাদের উদ্দেশে ভাষণে বুধবার তিনি নতুন কিছু বিধি নিষেধ ঘোষনা করেন। নতুন বিধি নিষেধের আওতায় আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডজুড়ে সব বার, রেস্তোরাঁ, পাব এবং অন্যান্য অতিথিশালা রাত ১০টার মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ জারি হয়েছে।

তবে এবার যুক্তরাজ্যে নতুন এই বিধি নিষেধগুলো ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রন করতে না পারলে জাতীয় পর্যায়ে আবারো লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

তিনি বলেন, আমরা দ্বিতীয় দফা জাতীয় লকডাউন এড়ানোর সর্বাত্মক চেষ্টা করব তবে ভাইরাস নিয়ন্ত্রনে না এলে দ্বিতীয় দফা লকডাউনের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে গত মার্চে যুক্তরাজ্যে প্রথম দফায় লকডাউন আরোপ করা হয়েছিল।

প্রসঙ্গত: আবারও সংক্রমণ বাড়তে থাকায় এরই মধ্যে কয়েকটি অঞ্চলে স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়েছে। কয়েক দিন আগে সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালেন্স আশঙ্কা করেছেন, গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এখনই যথাযথ এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেওয়া গেলে আগামী মাসের মধ্যভাগে দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হবেন। এরপরই মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বরিস জনসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026