শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩

৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কোভিড-পরবর্তী বিশ্বকে এক ছাতার নিচে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বের আহ্বানও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস মহামারীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ব্রিটেন। এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আগামী বছর ব্রিটেন জি-৭ এর প্রধান হওয়ার পর আগামী ৪ বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যা সংস্থাটিতে ব্রিটেনের দেয়া নিয়মিত দানের ৩০ শতাংশ বেশি। জুন মাসে ব্রিটেনের আয়োজিত এক সম্মেলন থেকে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভিকে ৮ কোটি ৮০ লাখ ডলার ফান্ড দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

শনিবার জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন  বরিস জনসন। তিনি বলেন, যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই না করব, ততক্ষণ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026