শনিবার, ০২ মে ২০২৬, ১২:০০

এ্যাসাইলাম প্রসেসিং সেন্টার বিচ্ছিন্ন ভূখন্ডে খোলার কথা ভাবছে ব্রিটিশ সরকার

এ্যাসাইলাম প্রসেসিং সেন্টার বিচ্ছিন্ন ভূখন্ডে খোলার কথা ভাবছে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিশেষ এ্যাসাইলাম প্রসেসিং সেন্টার খোলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ইউকের দূরবর্তী আটলান্টিক মহাসাগরের বিচ্ছিন্ন ভূখন্ডে বিশেষ এই এ্যাসাইলাম প্রসেসিং সেন্টার খোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এক্ষেত্রে সুবিধাজনক স্থান পাওয়া হবে মূল বিষয়।

অন্যদিকে হোম অফিস জানিয়েছে, ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ বন্ধের সব ধরনের উপায় খুঁজছেন মন্ত্রীরা। হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল কর্মকর্তাদের বিশ্বের অন্যন্য দেশের অ্যাসাইলাম পলিসি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

এদিকে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাজ্য থেকে ৪ হাজার মাইল দূরে অ্যাসেনশন দ্বীপে একটি প্রস্তাবিত জায়গার কথা বিবেচনা করছিল সরকার। জানা গেছে, যুক্তরাজ্যের ফরেন অফিস অ্যাসেনশন দ্বীপের জায়গাটি পরীক্ষা নিরীক্ষা করেছিল। তবে পরবর্তীতে অভিবাসীদের সেখানে স্থানান্তরের সিদ্বান্ত বাতিল করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026