শীর্ষবিন্দু নিউজ: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া হিসেবে ‘অচিরেই’ বর্তমান মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেবেন। তারপর অন্তরবর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী। আজ শনিবার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী ২৪শে জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।