সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯

দেশে জেলে আটক প্রবাসীদের মুক্তি দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের স্মারকলিপি প্রদান

দেশে জেলে আটক প্রবাসীদের মুক্তি দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের স্মারকলিপি প্রদান

কে এম আবুতাহের চৌধুরী: বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় চারশ’ প্রবাসী বাংলাদেশীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুক্তির দাবীতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ নামক আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে ৩০শে সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ও ২১ সেপ্টেম্বর সোমবার দু’টি জরুরী সভায় সিদ্ধান্তক্রমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক ডেপুটি নির্বাহী ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন- ড: ওয়ালি তছর উদ্দিন এমবিই, কমিউনিটি নেতা মাহিদুর রহমান, সাংবাদিক শামছুল আলম লিটন, কমিউনিটি নেতা মাহতাব মিয়া, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কমিউনিটি নেতা সৈয়দ নাদির আজিজ দরাজ ও কে এম আবুতাহের চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা- কুয়েত, লেবানন, বাহরাইন, ভিয়েতনাম, মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত প্রবাসী বাংলাদেশীদের কোয়ারান্টাইন শেষে বিনা অভিযোগে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন- বিদেশে হয়রানী ও সীমাহীন কষ্ট ভোগ করে নিজ দেশে আসার পর তাদের জেলে প্রেরন করা অমানবিক ব্যাপার।

এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দিতে হবে এবং কি কারনে তাদের কারাগারে নেওয়া হয়ে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
স্মারকলিপিতে প্রবাসী বাংলাদেশীদের মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের সৌদিতে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ দেড় কোটি প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে এবং বাংলাদেশের যে কোন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026