বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩

লেবার নেতা করবিনের করোনা বিধি ভঙ্গ: দুইশত পাউন্ড জরিমানা

লেবার নেতা করবিনের করোনা বিধি ভঙ্গ: দুইশত পাউন্ড জরিমানা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ৭১ বছর বয়স্ক ব্রিটিশ নেতা জেরেমি করবিন আরো ৭ জনের সঙ্গে এক ডিনার পার্টিতে যোগ দেন। কোভিড নিয়ন্ত্রণে রুল অব সিক্স অনুযায়ী ৬ জনের বেশি একত্রে হওয়া নিষেধ করা হয়েছে ব্রিটেনে।

লেবার এমপি রোসেনা আলিন খান এ বিষয়টি জানিয়ে বলেছেন বিধি ভঙ্গ করায় করবিনকে জরিমানা গুণতে হচ্ছে। -ডেইলি মেইল

জেরেমি করবিন কোভিড বিধি ভঙ্গ করার জন্যে ক্ষমা চেয়েছেন। স্বীকার করেছেন এটা তার ভুল হয়েছে। অবশ্য তাকে দুইশত পাউন্ড জরিমানাও করা হয়েছে বলে জানা যায়। করবিন তার স্ত্রী লরা আলভারেজকে নিয়ে তার বন্ধুর বাসায় ওই ডিনারে যোগ দেন যেখানে ৯ জন ছিলেন।

করবিনের বন্ধু এ্যান্থ্রোপোলজিস্ট ডেভিড গ্রেইবার গত মাসে মারা যান। ডেভিডের স্ত্রীর আমন্ত্রণেই করবিন সস্ত্রীক ওই ডিনারে যোগ দেন।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি একটি শপিং মলে মাস্ক পরতে অস্বীকার করার পর এ জন্যে ক্ষমা চান।

ডা অ্যালিন খান বলেন, কাউকে কোভিড বিধি ভঙ্গে ছাড় দেয়া হচ্ছে না এবং করবিন সঠিকভাবেই ক্ষমা চেয়েছেন। ৬ জনের বেশি মানুষের সঙ্গে ওই ডিনারে যোগ দেয়া করবিনের ঠিক হয়নি। যখন সেখানে ৬ জনের বেশি মানুষের উপস্থিতি হয়ে গিয়েছিল, করবিনের উচিত ছিল সেখানে থেকে চলে আসা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026