রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৪

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার আহবাব হোসেন নির্বাচিত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার আহবাব হোসেন নির্বাচিত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার আহবাব হোসেন। বিলেতের মেইনস্টিম রাজনীতিতে অংশগ্রহণ করে আরো একজন বাঙ্গালী ইতিহাসে স্থান করে নিলেন।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার ভার্চুয়াল ফুল কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন সম্পন্ন হয়। এখন থেকে পরবর্তী স্পিকার নির্বাচন পর্যন্ত তিনি টাওয়ার হ্যামলেটসে রাণীর প্রতিনিধি হিসেবে এই পদে আসীন থাকবেন। এদিকে একই সময়ে ডেপুটি স্পিকার হিসেবে কাউন্সিলার জেনেট রহমান নির্বাচিত হন।

উল্লেখ্য, কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন গত ২০১৮ সালের ৩রা মে স্থানীয় সরকার নির্বাচনে বেথনাল গ্রীণ ওয়ার্ড থেকে প্রথমবার অংশগ্রহণ করে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হন। ২০১৯ শের মে মাস থেকে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। এই ফুল কাউন্সিল মিটিং গত মে মাসে হওয়ার কথা ছিলো। কোভিড ১৯ এর কারনে সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আহবাব হোসেন যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি শুরু থেকেই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বসবাস করছেন। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটির সব ধরনের কাজকর্মে আহবাব হোসেন ছিলেন অগ্রণী। পরে আহবাব হোসেন ব্রিটেনের মেইন স্ট্রিম দল লেবার পার্টিতে যোগদান করেন।

২০১৮ সালের ৩রা মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস এর বেথনাল গ্রীণ ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে মোহাম্মদ আহবাব হোসেন কাউন্সিলার নির্বাচিত হন। তিনি লন্ডনে এইচ এন ডি ইন বিজনেস কোর্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগের সিলেট জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলেন। লন্ডনে বায়তুল আমান মসজিদ, বঙ্গবন্ধু পরিষদ ইউকেসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বেথনাল গ্রীন ওয়ার্ড লেবার পার্টির ভাইস চেয়ার ও জিসি ডেলিগেট ছিলেন।

কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামে। তার পিতার নাম মরহুম মদরিছ মিয়া আর মাতার নাম মরহুমা শিরিয়া বেগম। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। কাউন্সিলার আহবাব হোসেনের লেখাপড়ার হাতে খড়ি প্রভাকরপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর সিলেটের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপিঠ দ্য এইডেড হাইস্কুল ও মদন মোহন কলেজ থেকে কৃতিত্বের সাথে পড়ালেখা শেষ করেন।

ছবি তুলেছেন: খালিদ হোসেইন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026