সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮

বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ কমিশন প্রধানের আলোচনা

বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ কমিশন প্রধানের আলোচনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইইউ কমিশনের প্রধান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের মধ্যে বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ডাউনিং স্টীট বলছে, একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ার গুরুত্ব সর্ম্পকে উভয় একমত প্রকাশ করেন। তবে ডাউনিং স্ট্রীট বলছে, ইউকে এবং ইইউর মধ্যে এখনো ব্যাপক মতপার্থক্য বিদ্যমান।

ইউকের প্রধান আলোচক ডেভিড ফ্রস্ট এক টুইটে বলেছেন, বিদ্যমান মতপার্থক্যগুলো দূরীকরনে আগামী সপ্তাহে শ্রীঘই আলোচনা শুরু হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন আজ লিডসে বক্তৃতাকালে বলেন, তিনি ইইউ ও কানাডার মধ্যকার ডিলের মতো একটি ডিল করতে চান।

জানা গেছে, আজকের আলোচনায় উভয় নেতা স্ব স্ব প্রধান আলোচকদের বিদ্যমান মতপার্থক্যগুলো দূরীকরনে কঠোর পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026