বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

দীর্ঘস্থায়ী সঙ্কটের মুখে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দর

দীর্ঘস্থায়ী সঙ্কটের মুখে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দর

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: দীর্ঘস্থায়ী সঙ্কটের হুঁশিয়ারি দেয়া হয়েছে ‘বিশ্বের শ্রেষ্ঠ’ বিমানবন্দরকে। বিশ্বের শ্রেষ্ঠ এই বিমানবন্দর সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এই বিমানবন্দরকে নিয়মিতভাবে ভোটে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের খেতাব দেয়া হয়েছে। সেখানে আরো ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, করোনার প্রভাব প্রশমিত হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না।

এতে আরো বলা হয়েছে, একই সঙ্গে কমপক্ষে দু’বছর ধরে সেখানে পঞ্চম টার্মিনালের নিমাণকাজ স্থগিত রাখা হয়েছে। ওদিকে চ্যাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ তার বার্ষিক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সবেমাত্র শুরু হয়েছে। পরিস্থিতি প্রশমিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে ভবিষ্যত আরো ভয়াবহ হতে পারে।

উল্লেখ্য, এই বিমানবন্দরকে এশিয়ায় ট্রানজিটের প্রাণকেন্দ্র হিসেবে দেখা হয়। এখান দিয়ে ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রী আসা যাওয়া করেন। কিন্তু ইতিহাসে এ যাবতকালের মধ্যে ফ্লাইট সংখ্যা সেখানে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। ফলে দুটি টার্মিনালের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026