শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮

ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুশিয়ারী: করোনাকালিন ক্রিসমাস ও পরবর্তী সময় কঠিন হতে পারে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুশিয়ারী: করোনাকালিন ক্রিসমাস ও পরবর্তী সময় কঠিন হতে পারে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির প্রেক্ষিতে চলতি বছরের ক্রিসমাস ও পরবর্তী সময়টা কঠিন হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার বিবিসির অ্যান্ড্রু মার শোতে, মরনঘাতী এই ভাইরাসকে পরাজিত করার আশাবাদ ব্যক্ত করে জনগণকে নির্ভয়ে থাকতে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে সাধারণ জ্ঞান ব্যবহার করে কাজ করার আহবান তিনি। আরো বলেন, সরকার মানুষের জীবন বাঁচানো এবং অর্থনীতি রক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে অবশ্যই জনগণের সহায়তা দরকার।

এদিকে লেবারের ছায়া স্বাস্থ্যমন্ত্রী, অ্যালেক্স নরিস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের সমালোচনা করে বলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ন কৌশল নির্ধারন করে জনগনের আস্থা ফিরিয়ে আনার সুযোগ ছিল কিন্তু প্রধানমন্ত্রী সে সুযোগ নষ্ট করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026