রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৭

খুব জরুরী ছাড়া কারো বাড়ীতে না যাবার পরামর্শ টাওয়ার হ্যামলেটসের মেয়রের

খুব জরুরী ছাড়া কারো বাড়ীতে না যাবার পরামর্শ টাওয়ার হ্যামলেটসের মেয়রের

ফাইল ফটো

খুব জরুরী প্রয়োজন ছাড়া কারো ঘরে না যাবার পরামর্শ দিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাসের সংক্রমন আবার বেড়ে যাবার প্রেক্ষিতে দেয়া এক বিশেষ বিবৃতিতে মেয়র এই আহবান জানালেন।

ফাইল ফটো

বিবৃতিতে তিনি বলেন, এ ব্যাপারে সরকারের নীতমালা বা আইন রয়েছে তবে স্থানীয়ভাবে আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কারন এটি সবার জীবন এবং মৃত্যুর সাথে সংশ্লিষ্ট একটি ইস্যু। এ ব্যাপারে আমাদের ব্যক্তিগত উদ্যোগের বিশেষ ভূমিকা রয়েছে। এর ভাল মন্দ দুটোই সবাইকে স্পর্শ করবে।

তিনি বলেন, সাম্প্রতিককালে টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাস বিস্তারের অন্যতম কারন হচ্ছে একে অপরের বাড়ীতে/ফ্ল্যাটে অবাধে যাতায়াত তথা মেলামেশা। তাই খুব জরুরী প্রয়োজন ছাড়া কারো বাড়ীতে না যাবার জন্য আমার বিশেষ অনুরুধ রইলো।

মেয়র বিগস আরো বলেন, বহু জাতির বসবাস টাওয়ার হ্যামলেটসকে যেমন মহান করেছে, তেমনি করোনাভাইরাস একে ঝুকিঁর মধ্যেও ফেলেছে। এজন্য কমিউনিটিকে রক্ষায় আমাদের প্রত্যেককে এই ভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে হবে। আমরা যাতে একে অপরকে রক্ষায় সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহন করি।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026