শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৬

নোয়াখালীসহ সিলেট এমসি কলেজে গৃহবধু গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে লন্ডনে এমসিয়ানদের প্রতিবাদ সমাবেশ

নোয়াখালীসহ সিলেট এমসি কলেজে গৃহবধু গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে লন্ডনে এমসিয়ানদের প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এমসি কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে আটক রেখে স্ত্রীকে গনধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকদের আশ্রয়দাতাদের গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পাশবিক নির্যাতনসহ সারাদেশে সরকার দলীয় ছাত্রসংঘটন কর্তৃক ধর্ষণ, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল লন্ডনে এক ভার্চুয়াল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে অবস্থানরত এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল মিটিংয়ে এম সি কলেজের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মুমিন এর সভাপতিত্বে ও বদরুজ্জামান বাবুল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এম সি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, টাওয়ার হ্যামলেটসের নব নির্বাচিত স্পিকার আহবাব আহমেদ, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, কানাডা প্রবাসী সাবেক ছাত্র নেতা ডা. সায়েফ আহমেদ, সাবেক ছাত্রনেতৃবৃন্দের মধ্যে সিরাজুল ইসলাম শাহীন, সুলতান আহমেদ, আব্দুল করিম জলিল, সৈয়দ আনোয়ার বাবু, বিশিষ্ট আইনবিদ সলিসিটর জহির আহমেদ, টিভি ব্যাক্তিত্ত সায়েক আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এম সি কলেজের সাবেক ছাত্রনেতা রাজু মোহাম্মদ শিবলী, সোয়ালেহীন করিম চৌধুরী, সাঈদ জমিরুল ইসলাম বাবু, কাজী পারভেজ আহমেদ, কানাডা প্রবাসী চৌধুরী আব্দুল বাছিত নাহির, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ, আজিজুর রহমান খান, শওকত আলী, মু. আব্দুল আলী, আমিনুল ইসলাম, আব্দুল করিম, সায়েদ হোসেন, সৈয়দ তোফায়েল আহমেদ, এনামুল হক বিপ্লব, হিফজুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল মালিক, আব্দুল হামিদ, মোহাম্মদ সালিক রহমান ও মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ২৫শে সেপ্টেম্বর এম.সি. কলেজের ছাত্রবাসে সন্ত্রাসীদের ধারা যে ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই। এম সি কলেজের সাবেক ছাত্র হিসেবে সবাই লজ্জিত ও অপমানিত বোধ করছি। শাহজালাল-শাহপরানের পবিত্র ভূমি সিলেটকে ছাত্র নামধারী সন্ত্রাসীরা এই ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে অপবিত্র করেছে।

বক্তারা, অবিলম্বে এইসকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষক ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। এই ন্যাক্কারজনক ঘটনার পরও দীর্ঘক্কন অপেক্ষা করে সন্ত্রাসীদের গ্রেফতার না করে পলায়নের সুযোগ করে দেওয়ার কারনে ওসি কে প্রত্যাহার এবং অন্যায়ভাবে দুইজন নিরিহ চাকরিচ্যুত প্রহরীকে পুনঃ বহাল, প্রিন্সিপাল ও হোস্টেল সুপারের পদত্যাগ, হোস্টেল ও কলেজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বিধান, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ টিলাগড় এলাকাকে সন্ত্রাসমুক্ত এবং ঘটনার প্রকৃত তদন্ত এবং সন্ত্রাসীদের মদদদাতাদেরকে গ্রেফতার ও আইনের আওতায় আনা ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। তাছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনসহ সারাদেশে প্রতিনিয়ত খুন, গুম ও ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026