বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

মাইক্রোসফটের কর্মীরা স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি পেতে পারেন

মাইক্রোসফটের কর্মীরা স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি পেতে পারেন

প্রযুক্তি আকাশ: প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কর্মীদের স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে যাচ্ছে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। যদিও মাইক্রোসফটের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু ঘোষণা বলা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ভবিষ্যতে কর্মীরা যদি বাড়ি থেকে স্থায়ীভাবে কাজ করতে চায় তাহলে তাদেরকে সেই সুযোগ দেবে মাইক্রোসফট।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, আগামী দিনে কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নিতে পারে মাইক্রোসফট। স্বাস্থ্য ঝুঁকি থাকার কারনে মাইক্রোসফটের কর্মীরা এখনো বাড়ি থেকে কাজ করছে। কোম্পানিটি আগামি জানুয়ারি পর্যন্ত তাদের অফিস আর খুলছে না বলে জানা গেছে।

এ নিয়ে মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ক্যাথলিন হোগান বলেছেন, করোনার জন্য বেশিরভাগ কর্মীরা এখন বাড়ি থেকেই কাজ করছেন। টেকনিক্যাল ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ যারা করেন তাঁদের জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে। জীবনের দাম অনেক বেশি। করোনা মহামারিতে নতুনভাবে বাঁচার চ্যালেঞ্জ নিতে হবে। ক্যাথলিন আরো বলেন, কর্মীরা কাজের প্রতি নিষ্ঠাবান হলে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেটাই সংস্থার লাভ। তার জন্য জোরজবরদস্তি করার দরকার নেই।

সারা বিশ্বেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। ভ্যাকসিন না আসা পর্যন্ত এই ভাইরাস থেকে কার্যত মুক্তির আশা নেই। ভ্যাকসিন কবে বিশ্বের বাজারে আসবে, তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের পথেই হেঁটেছে বেশিরভাগ তথ্য প্রযুক্তি সংস্থা। এর মধ্যে গুগল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার জন্য কর্মীদের অনুমতি দিয়েছে। এই দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। কোম্পানিটি তাদের কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে কাজ করার সুবিধা দিয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও একই রকম ঘোষণা করেছে।

ফেসবুক জানিয়েছে, শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, বাড়িতে অফিসের পরিকাঠামো তৈরির জন্য ১০০০ মার্কিন ডলার আর্থিক সাহায্যও কর্মীদের দেওয়া হবে। অন্যদিকে, আমেরিকান রিয়েল এস্টেট জ়িলো গ্রুপের চেয়ারম্যান রিচ বার্টন টুইট করে জানিয়েছেন, এই বছরের শেষ অবধি ওয়ার্ক ফর্ম হোমের সুবিধা নিতে পারবেন সংস্থার কর্মীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026