রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৫

দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড ইউরোপে

দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড ইউরোপে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাসে রেকর্ড সংক্রমণ দেখলো ইউরোপ। গত ২৪ ঘন্টায় মহাদেশটিতে একদিনে এক লাখের বেশি কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথমবারের মতো ইউরোপে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ফ্রান্সে ২০ হাজার, যুক্তরাজ্যে ১৩ হাজার, রাশিয়ায় ১২ হাজার, চেক প্রজাতন্ত্রে ৮ হাজার এবং স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ইউক্রেন ও বেলজিয়ামে ৫ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে। চার হাজারের বেশি শনাক্ত হয়েছে জার্মানী ও পোলান্ডে।

প্রথম ধাক্কাই কাটিয়ে উঠতে পারছে না লাতিন আমেরিকা। বেড়েই চলেছে আর্জেন্টিনায় শনাক্ত ও মৃত্যুহার। আট লাখ ছাড়িয়েছে মেক্সিকোতে আক্রান্ত সংখ্যা। প্রাণহানী পেরিয়েছে ৮৩ হাজার।

এদিকে মৃত্যুহার বাড়তে শুরু করেছে স্পেনে। আদালত লকডাউন বাতিল করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে জরুরী অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার। যুক্তরাজ্যেও দ্রুত ছড়াচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। করণীয় নির্ধারণে গলধঘর্ম হচ্ছে ব্রিটিশ মন্ত্রীপরিষদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026