শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০

ফ্রান্সের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে পাঁচ জন নিহত

ফ্রান্সের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে পাঁচ জন নিহত

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সের পশ্চিমাঞ্চলের শহর টুরসে মাঝ আকাশে দুটি ছোট উড়োজাহাজ সংঘর্ষের পর বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্তের পরই ৫০ জনের মতো দমকল বাহিনীর কর্মী উদ্ধার কাজ শুরু করেন। সময় ৩০ জনের মতো সশস্ত্র পুলিশ এসে ওই স্থানটি ঘিরে ফেলে।

এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় কর্মকর্তা নাদিয়া সেঘিয়ার বলেন, একটি উড়োজাহাজ বাড়ির সীমানায় গিয়ে বিধ্বস্ত হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি। আরেকটি কয়েকশত মিটার দূরে জনবসতিহীন অঞ্চল জায়গায় গিয়ে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজ দুটিতে থাকা পাঁচজনই মারা গেছেন।

এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় ফ্রান্সের কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে ফ্রান্স পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026