বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১

অক্সফোর্ড তৈরী করলো চালকবিহীন গাড়ি

অক্সফোর্ড তৈরী করলো চালকবিহীন গাড়ি

বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড এবার তৈলী করলো সম্পূর্ন চলকবিহীন গাড়ি। বিশেষ ধরনের এই গাড়িতে লেজার ও ছোট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, গাড়ির সামনে হঠাৎ কারও উপস্থিতি টের পেলে গাড়ির সেন্সর নিজেই গতি নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে যাবে। গাড়িগুলোর জ্বালানি সাশ্রয়ী বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। আগামী ১৫ বছর নাগাদ চালকবিহীন গাড়ি বা রোবট চালিত গাড়ি প্রচুর পরিমাণে উৎপাদন হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের প্রকৌশলীরা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকৌশল বিজ্ঞানের অধ্যাপক পল নিউম্যান বলেন, যুক্তরাজ্যেও অক্সফোর্ড রোবট গাড়ি প্রকল্প বাস্তবায়নে ক্যালিফোর্নিয়ার পথ অবলম্বনের চেষ্টা করছে।

উল্লেখ্য, সার্চ জায়ান্ট গুগলের পর এবার চালকবিহীন গাড়ি নির্মাণ করে দেখালো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। একে রোবট চালিত গাড়ি হিসেবে তুলে ধরেছেন বিজ্ঞানীরা। চালকবিহীন হলেও প্রযুক্তিগত দিক থেকে এটা গুগলের গাড়ির থেকে ভিন্ন। অবশ্য গুগলের উদ্ভাবিত চালকবিহীন গাড়ি বেশ আলোচিত। ইতোমধ্যে কম্পিউটারাইড সিস্টেমে গাড়িগুলো তিন লাখ মাইল পথ পাড়ি দিয়েছে কোনো দুর্ঘটনা ছাড়াই।

সুত্র: বিবিসি

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025