শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪১

বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ যুক্তরাজ্যে

বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে এবং অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এ বছর জুন থেকে অগাস্টের মধ্যে তিন মাসেই বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে ১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশে।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) হিসাবমতে, এই সময়ে ১৫ লাখ মানুষ বেকার হয়েছে। এ সংখ্যা এক বছর আগের তুলনায় ২ লাখ ৯ হাজার বেশি। করোনা ভাইরাসের মধ্যে মানুষের চাকরির সুরক্ষায় ব্যাপক পরিসরে নেওয়া সরকারের কর্মপরিকল্পনা এখনো শেষ হয়নি। ওদিকে, ভাইরাস সংক্রমণ ফের বাড়তে থাকায় সরকার নতুন বিধিনিষেধ আরোপ করছে, তার মধ্যেই বেকারত্ব লাফিয়ে বাড়ার এই প্রবণতা দেখা যাচ্ছে।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) উপপরিসংখ্যানবিদ জোনাথন বলেছেন, মহামারির শুরু থেকে চাকরি হারানো মানুষ এবং চাকরি খোঁজা মানুষের সংখ্যা লাফিয়ে বেড়েছে। সদ্য চাকরি হারানো মানুষের সংখ্যাও ঊর্ধ্বমুখী। ওএনএসের পরিসংখ্যানে দেখা গেছে, চাকরি খোয়ানো মানুষের সংখ্যা তিন মাসে ১ লাখ ১৪ হাজার থেকে রেকর্ড সংখ্যক বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার। ২০০৯ সাল থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান রিজল্যুশন ফাউন্ডেশন’ এর এক অর্থনীতিবিদ বলেছেন, ‘দেশ জুড়ে লকডাউনের বিধিনিষেধ বাড়তে থাকায় অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। আগামী মাসগুলোতে আরো বেশি বেকারত্বের মুখে পড়ার ব্যাপারে আমাদের প্রস্তুত থাকা উচিত।

প্রসঙ্গত: অর্থনীতিবিদরা মহামারিকালে জুলাই নাগাদ তিন মাসে বেকারত্ব ৪ দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন । কিন্তু বেড়েছে তার চেয়েও বেশি। যুক্তরাজ্যে বেতনভুক্ত কর্মীর সংখ্যা গত মাসে ২০ হাজার বাড়লেও মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যকার হিসাবে তা ৬ লাখ ৭৩ হাজার কমেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026