শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৪

সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা মাদকাসক্তের সমতুল্য: মেগান মের্কেল

সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা মাদকাসক্তের সমতুল্য: মেগান মের্কেল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ফরচুনের মোস্ট পাওয়ারফুল ওম্যান নেক্সট জেনারেশন ভার্চুয়াল সামিট এ মার্কিন অভিনেত্রী ও ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল সামাজিক মাধ্যমের ঝুঁকিপূর্ণ দিকগুলো নিয়ে আলোকপাত করেন। মেগান এই সময় অনলাইন ব্যবহারকারীদের মাদকাসক্তদের সঙ্গে তুলনা করেন। – স্কাই নিউজ

মেগান বলেন, আমি এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি না। নিজের পছন্দে কোনো অ্যাকাউন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি জানি না সেখানে কি হচ্ছে, এবং নানা ভাবে আমার এই সিদ্ধান্তটি আমার জন্য ভালো হয়েছে। মেগান আরো বলেন, অনেকে সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে, এটি আমাদের দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে পড়েছে।

একমাত্র সন্তান হ্যারিসন আর্চিকে নিয়ে কথা বলতে গিয়ে মেগান বলেন, একজন মা হিসেবে আর্চির জন্য বিশ্বকে সেরা করে তোলার প্রয়োজন অনুভব করছেন তিনি। মেগান বলেন, আমি যা কিছু করছি সবই আমাদের পুত্র আর্চির জন্য।

প্রসঙ্গত: ব্রিটিশ রাজপুত্র হ্যারিকে বিয়ের পূর্বে ব্যক্তিগত ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকউন্ট চালাতেন মেগান, দ্য থিগ নামে তার নিজের একটি লাইফস্টাইল ব্লগ ও ছিলো। ২০১৮ সালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তিনি। বিয়ের পর ‘সাসেক্স রয়্যাল’ নামে যৌথ অফিসিয়াল অ্যাকাউন্ট খোলেন হ্যারি-মেগান। তবে রাজপরিবার থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তারা অ্যাকাউন্টটি নামিয়ে ফেলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026