কোভিড-১৯ এর সংক্রমনের বিস্তার রোধ করতে এবং পরস্পরকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে এনএইচএস নতুন একটি এ্যাপ প্রকাশ করেছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএইচএস টেস্ট এন্ড ট্রেইস সার্ভিসের অংশ হিসেবেই চালু করা হয়েছে নতুন এই ফ্রি এ্যাপ। আক্রান্তদের কাছাকাছি যাওয়া লোকদের সনাক্তকরণ অর্থাৎ কান্টাক্ট ট্রেইসিংয়ে চলমান কার্যক্রমের পাশাপাশি এই এ্যাপটিও আপনি যদি কোভিড-১৯ টেস্ট পজিটিভ হয়েছে এমন কারো সংস্পর্শে আসেন, তাহলে আপনাকে তা অবহিত করবে। এই এ্যাপের মাধ্যমে আপনি আপনার সিম্পটম বা লক্ষণগুলো সম্পর্কে রিপোর্ট করতে পারবেন, টেস্ট কীটের জন্য ওর্ডার দিতে পারবেন এবং কোন ভেন্যুতে অর্থাৎ দোকানপাট/ক্যাফে/রেস্টুরেন্ট/উপাসনালয় ইত্যাদিতে ঢোকার আগে কিউআর কোড স্ক্যান করে ঢুকতে পারবেন।
টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখতে আমরা বারার বাসিন্দাদেরকে এই এ্যাপ ডাউনলোড করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভাইরাসের বিরুদ্ধে জাতীয়ভাবে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এটি। ব্যবসাগুলো ওয়েবসাইট থেকে একটি পোস্টার ডাউনলোড করে তা নিজেদের প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে সাঁটানোর মাধ্যমে এই এ্যাপটিকে সহযোগিতা করবে।
মনে রাখবেন, এই এ্যাপ এনএইচএসকে ভাইরাস ট্র্যাক করতে সাহায্য করে, কোন ব্যক্তি নয়। এ্যাপের সাথে শেয়ার করা যাবতীয় ডাটা বা তথ্য আপনার ফোনেই সংরক্ষিত থাকবে। সরকার, কিংবা কেউই এটা জানতে পারবে না যে আপনি কে বা কোথায় রয়েছে বা কোথায় ছিলেন। আপনি যে কোন সময় এ্যাপটি এবং এর সকল ডাটা মুছে ফেলতে পারেন। এ্যাপটি ডাউনলোড করতে কিংবা এ ব্যাপারে আরো তথ্য জানতে হলে ভিজিট করুন: https://covid19.nhs.uk
– সংবাদ বিজ্ঞপ্তি