পপলারের এভারফেল্ডি স্ট্রিটের অসাধারণ ম্যূরালগুলো কী আপনি দেখেছেন। এগুলো স্থানীয় ব্যবসাবাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে এলাকাকে যেমন রংয়ের উজ্জলতায় ভরিয়ে দেয়া হয়েছে, তেমনি এই ম্যূরালে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহি কাঁথার কিছু ডিজাইন- পুরনো পরিত্যক্ত কাপড়কে রিসাইকল করে ব্যবহার উপযোগী নতুন কিছু তৈরী ঐতিহ্যবাহি এই শিল্প কর্মের চর্চা চলে আসছে শত শত বছর ধরে।
নতুন সাজ সম্পর্কে আপনাকে সম্যক ধারনা দিতে পারবে উপরের এই ছবিটি, যা তুলেছেন রন টাইমিন। পপলার হারকা, ইকোওয়ার্ল্ড লন্ডন, জ্যান ক্যাটিন আর্কিটেক্টস, মিনহোয়াইল স্পেস, লন্ডন ম্যূরাল কোম্পানী, একসেন্ট লন্ডন এবং কাটল কন্সট্রাকশন এর অংশিদারিত্বের ফসল হচ্ছে অসাধারণ এই শিল্পকর্ম।
এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ত্রৈমাসিক প্রকাশনা ‘আওয়ার ইস্ট এন্ড’ এ। পাঠক জরিপে অংশ নিয়ে এই প্রকাশনা সম্পর্কে আপনার অভিমত কাউন্সিলকে জানাতে অনুরোধ করা যাচ্ছে। পাঠক জরিপে অংশ গ্রহণকারীদের জন্য রয়েছে ১০০ পাউন্ডের ভাউচার পাওয়ার সুবর্ণ সুযোগ। আওয়ার ইস্ট এন্ড পড়তে এবং পাঠক জরিপে অংশ নিতে আগ্রহীরা ভিজিট করতে পারেনঃ https://talk.towerhamlets.gov.uk/our-east-end-survey
– সংবাদ বিজ্ঞপ্তি