নিউজ ডেস্ক, লন্ডন: যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করছে সরকার।
দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লকডাউনের তিন স্তরের কঠোর বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে সোমবার হাউস অব কমন্সে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে টাওয়ার হ্যামলেটস ও রেডব্রিজসহ যুক্তরাজ্যেস্থ বাংলাদেশী কমিনিটিতে আরো সচেতনতা বাড়ানোর লক্ষে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি ও লন্ডন ব্যরো অফ রেডব্রিজ, পাবলিক হেলথ টিম ভার্চুয়াল সেমিনারের আয়োজন করছে।
আগামী সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এ সেমিনারে কিনোট স্পিকার হিসাবে বক্তব্য রাখবেন লন্ডন ব্যরো অফ রেডব্রিজ কাউন্সিলের পাবলিক হেলথ এন্ড উয়েল বিইং টিমের কেবিনেট মেম্বার, কাউন্সিল মার্ক সান্টস এবং সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি এর চেয়ার কাউন্সিলর ড. জামাল উদ্দিন।
ভার্চুয়াল/জুম মিটিং এর আইডি: 810 982 3863 ও পাসকোড: 672429 লগ ইন করে এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সেমিনারে অংশ গ্রহণ করার জন্য সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।