শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

লন্ডনে দ্বিতীয় স্তরে করোনা বিধিনিষেধ শুক্রবার মধ্যরাত থেকে আরোপ

লন্ডনে দ্বিতীয় স্তরে করোনা বিধিনিষেধ শুক্রবার মধ্যরাত থেকে আরোপ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা সংক্রমন ক্রমবর্ধমান হারে বৃদ্ধির ফলে আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে লন্ডনে দ্বিতীয়স্তরের করোনা বিধিনিষেধ আরোপ করা হবে, এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থমন্ত্রী ম্যাট হ্যানকক।

স্বাস্থমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আনতে সকলকেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখা উচিত। লন্ডনে যে সকল বিধিনিষেধ আরোপ করা হবে তা হলো- পাব-রেস্তোঁরাসহ বিভিন্ন হাউজ হোল্ডে পরিবারের মধ্যে মেলামেশায় নিষেধাজ্ঞা।

বিবিসি জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টারে কভিডের সর্বোচ্চ বিধি নিষেধের স্তরে চলে এসেছে। এখানেও লিভাপরপুলের মত টায়ার ৩ বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এদিকে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডনবাসী আরো কড়াকড়ি দেখতে চায় না। তবে মানুষের সুরক্ষায় জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। তিনি অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সামনে শীতে খুব কঠিন সময় পার করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026