শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৫

ব্রিটেনে আইন ভেঙ্গে বিয়ের অনুষ্ঠান: ১০ হাজার পাউন্ড জরিমানা

ব্রিটেনে আইন ভেঙ্গে বিয়ের অনুষ্ঠান: ১০ হাজার পাউন্ড জরিমানা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে পশ্চিম লন্ডনের সাউথহলে একটি বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছে পুলিশ। একই সঙ্গে করোনাবিধি লংঘনের অভিযোগে হল মালিকে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় সাউথহলের টিউডর রোজ নামক সেন্টারে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে হাজির হয় পুলিশ। পুলিশ এ সংক্রান্ত একটি বডি ক্যামারার ভিডিও ফুটেজ রিলিজ করেছে। এতে দেখা যায়, পুলিশ অতিথিদের হল থেকে বের করে দিচ্ছে।

পুলিশ বলছে, অধিক সংখ্যক অতিথির পাশাপাশি কোন সামাজিক দূরত্বও বজায় রাখা হয়নি। আইন অমান্য করায় হল মালিককে জরিমানা করা হযেছে।

উল্লেখ্য, করোনার কারণে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ জনের বেশি অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় ১০০ এর বেশি অতিথি হাজির হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026