রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২

পোশাকের কারণে হেনস্তার শিকার প্রধানমন্ত্রী

পোশাকের কারণে হেনস্তার শিকার প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন পোশাক পরলেন? সামাজিক মাধ্যমে এমন মন্তব্য ও হেনস্তার শিকার হয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন।

তার পোশাক নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিভিন্ন ধরনের কদর্য মন্তব্য করে তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। যে ছবি নিয়ে এত বিতর্ক তাতে দেখা গেছে, সানা মেরিন একটি লো-কাট কালো ব্লেজার পরেছেন। এ ধরনের পোশাক একজন প্রধানমন্ত্রী কেন পরবেন, তা নিয়েই সানা মেরিনকে সমালোচিত হতে হয়েছে।

ফিনল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতেই সানা মেরিন বিখ্যাত ম্যাগাজিন ট্রেন্ডির জন্য ফটোশুট করিয়েছিলেন। সেখানেই একটি লো-কাট ব্লেজার পরতে হয়েছিল তাকে। আর সেই পোশাক নিয়ে বিতর্ক শুরু হতে মুহূর্তেও সময় লাগেনি। প্রশ্ন উঠেছে এই ব্লেজারের বড় গলার ডিজাইন নিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026