শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন, ২০ অক্টোবর ২০২০: যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ১৮,৮০৪ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে প্রায় ২০০০ জন বেশি। গত রবিবার ছিলো ১৬,৯৮২ জন যা শনিবার ছিলো ১৬,১৭১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪১ হাজার ২১২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৮০ জনের। গত রবিবার ছিলো ৬৭ জন যা শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন।  এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য ১ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরে একটি নতুন করোনা পরীক্ষা ব্যবস্থা চালু করার ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন পরিবহন সেক্রেটারি গ্রান্ট শ্যাপস।

তিনি বলেন, এতে যুক্তরাজ্যে আগত যাএীদের কোয়ারেন্টিনের সময় হ্রাস পাবে। গ্রান্ট শ্যাপস বলেন, এই পরিকল্পনাটি তখনি বাস্তবায়ন করা সম্ভব যখনি পর্যাপ্ত পরিমান টেস্ট করার সক্ষমতা থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026