শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০

ইটা সিংকাপনের মাওলানা পরিবারের উত্তরসূরী কামরুল ইসলাম চৌধুরী গিয়াসের ইন্তেকাল লন্ডনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ইটা সিংকাপনের মাওলানা পরিবারের উত্তরসূরী কামরুল ইসলাম চৌধুরী গিয়াসের ইন্তেকাল লন্ডনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: মৌলভীবাজার উপজেলার সিংকাপনী মাওলানা ব্রাদারসের অন্যতম মাওলানা আব্দুল আজিজ চৌধুরী সিংকাপনী (র:) এর কনিষ্ট পুত্র কামরুল ইসলাম চৌধুরী গিয়াস (৬২) গত ১৭ই অক্টোবর শনিবার স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুম কামরুল ইসলাম চৌধুরী গিয়াস অত্যন্ত পরহেজগার ও সাদাসিধে একজন মানুষ ছিলেন। সিংকাপনের নিজ বাড়িতে প্রতিষ্ঠিত শাহ ওয়ালী মোহাম্মদ এবতেদায়ী ও হাফেজী মাদ্রাসায় দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। নিজ মেজো চাচা পীরে কামিল হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (র:) এর নবীগঞ্জের দেওতৈল গ্রামে অনুষ্ঠিত বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে অতিথি হিসাবে অংশ নিতেন। ব্যক্তিগত জীবনে একজন ভাল ব্যবহারের লোক ছিলেন।

গত ১৯ অক্টোবর সোমবার মরহুমের মৃত্যুতে লন্ডনে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সিংকাপনী মাওলানা পরিবারের প্রায় সবাই অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কে এম আবুতাহের চৌধুরী।

এখানে উল্লেখ্য যে, মরহুম গিয়াস চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের নেতা জনাব আব্দুল হামিদ চৌধুরী, সাহিত্যিক ও শিক্ষক মরহুম বদরুল ইসলাম চৌধুরী সিংকাপনী ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই এবং স্বাধীনতা সংগ্রামী বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মরহুম মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী (র:) এর ভাতিজা। সিংকাপনী মাওলানা পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026