শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১

প্রতিদিনই করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্য

প্রতিদিনই করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্য জুড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিদিনই এক চতুর্থাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী এ খবর জানা যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ্য করা গেছে, কিশোর ও তরুণ বয়সীদের মধ্যে সংক্রমণের হার সর্বাধিক। এদিকে  কিংস কলেজ লন্ডনের জেনেটিক বিভাগের অধ্যাপক  টিম স্পেক্টর বলেছেন, সকল বয়সের লোক যে কোন ভাবে করোনায় সংক্রমিত হতে পারে , তাই  করোনা দ্বিতীয় ধাপ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ওএনএস  সর্বশেষ তথ্য অনুসারে , ইংল্যান্ডের  প্রায় ১৩০ জনের মধ্যে একজন , ওয়েলস এবং স্কটল্যান্ডের ১৮০ জনের মধ্যে একজন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০০ জনের মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে।

করোনা ভাইরাস সমীক্ষার  আরও একটি উৎস বলছে ,যুক্তরাজ্যে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন প্রায় ৩৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা এর আগের সপ্তাহে  প্রায় ২৮,০০০ ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026