শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ‘শিশুদের বিনামূল্যে খাবার ও ক্ষুধা নির্মুল‘ এই প্রচারনায় নেতৃত্ব দিয়ে আসছেন ব্রিটিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড।
ইংল্যান্ডের এই স্ট্রাইকার বিবিসি নিউজ নাইটকে জানিয়েছেন, হার্ফ টার্ম স্কুল হলিডেতে শিশুদের ফ্রি মিল প্রদানের প্রচারনায় কমিউনিটি যেভাবে সাড়া দিয়েছে তাতে তিনি নিজেকে ব্রিটিশ হিসেবে গর্ব বোধ করছেন।
বিবিসি জানিয়েছে, যে সকল শিশু এই হলিডেতে ফ্রি স্কুল মিলের জন্য এনটাইটেল তাদেরকে কাউন্সিল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ফ্রি প্রদানে রাজি হয়েছে। এদিকে মিল প্রদানের সময়সীমা বাড়ানোর ব্যাপারে লেবার পার্টির প্রস্তাব সংসদে প্রত্যাক্ষান করেছেন এমপিরা।
এই বছরের শুরুর দিকে মি: র্যাশফোর্ডের প্রচারনার পর সরকার ১.৩ মিলিয়ন শিশুদের গ্রীষ্মের ছুটিতে বিনামূল্যে স্কুলের খাবার প্রদানের জন্য এর নীতি পরিবর্তন করে। তবে পরে টার্ম টাইমে এটি না বাড়ানোর সিদ্বান্ত নেয়।
অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েলসে সরকার স্কুল ছুটির সময়ে ২০২১ সাল পর্যন্ত বিনামূল্যে খাবার দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। এদিকে বুধবার সাংসদদের ভোটাভুটি এবং রাজনৈতিক বিভক্তি সত্ত্বেও উভয় পক্ষের কাউন্সিলররা ম্যানচেস্টার, বার্মিংহাম, কেনসিংটন এবং চেলসির ছাত্রদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের ভাউচার দিতে সম্মত হয়েছে।