বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৩

আলহাজ্ব এম এ আহাদ এর মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র শোক

আলহাজ্ব এম এ আহাদ এর মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র শোক

নিউজ ডেস্ক: সিলেট হার্ট ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির সদস্য, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এডভাইজার কমিটির সভাপতি, সিলেট নগরীর পাঠানটুলা আহাদ ভিলার স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট দানশীল ও পরোপকারী ব্যক্তিত্ব, লন্ডনের প্রবীণ কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম এ আহাদ (৮৩) আজ মঙ্গলবার ২৭শে অক্টোবৱ, ২০২০ইং তাৱিখে বিকেল ৬ ঘটিকায় ব্রিটেনের একটি হাসপাতালে ইন্তেকাল কৱেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে ৱাজিউন)৷

আলহাজ্ব এম এ আহাদের মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান মাহমাদুর রশীদ, সেক্রেটারি মিছবাহ জামাল, ট্রেজারার আবদাল মিয়া, প্রেস সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, তিনি ছিলেন এক মহান নোবেল ব্যক্তি, এম এ আহাদ এতিম খানা নামে একটি এতিম খানার প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, অধুনালুপ্ত সাপ্তাহিক নতুন দিনের সিনিয়র সহ-সভাপতি, সিলেট হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়ীত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় অনেক নোবেল কাজ করে গেছেন। আলহাজ্ব এম এ আহাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় লন্ডনে ইন্তেকাল করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026