বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০

তুরস্কে ভূমিকম্পে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে

তুরস্কে ভূমিকম্পে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: উদ্ধার অভিযান চলছে পুরোদমে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার বিকেলে তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। আহত হয়েছেন প্রায় ৯শ মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভয়াবহ ভূমিকম্পের পর আফটার শক হয়েছে প্রায় ৫০০ বার। দুদিন পরেও চলছে উদ্ধারাভিযান। এতে জীবিত উদ্ধার হচ্ছেন অনেকে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন ৮৮৫ জন। এরমধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

খবরে বলা হয়, রোববার তুরস্কের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ভেঙ্গে পরা একটি ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধকে। তিনি দীর্ঘ ৩৩ ঘন্টা সেখানে আটকে পড়ে ছিলেন। ইজমির শহরে প্রায় দুই ডজন ভবন ভেঙ্গে পড়েছে ভূমিকম্পে। আহমেত সিতিম নামের ওই বৃদ্ধ তারই একটার নিচে চাপা পরেছিলেন।

তুরস্কে প্রায়ই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দুই দশক পূর্বেই দুটি ভূমিকম্পে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। গত শুক্রবার যে ভূমিক¤প আঘাত হানে তার মাত্রা ছিল ৭।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026