সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫

করোনায় আক্রান্ত হওয়ার খবর কেন গোপন করেছিলেন প্রিন্স উইলিয়াম?

করোনায় আক্রান্ত হওয়ার খবর কেন গোপন করেছিলেন প্রিন্স উইলিয়াম?

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ যুবরাজ উইলিয়াম গত এপ্রিল মাসে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম ও তার বাবা একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপনে রেখেছিলেন প্রিন্স উইলিয়ম। কারণ তিনি চাননি দেশজুড়ে হইচই শুরু হোক।

বাবা প্রিন্স চার্লসের করোনা সংক্রমণের কিছুদিন পরই প্রিন্স উইলিয়ামের (৩৮) করোনা শনাক্ত হয়। তার শ্বাসকষ্টও ছিলো। তবে ৬-৭দিন পরই সুস্থ হয়ে যান তিনি।

রাজপ্রাসাদের ডাক্তাররাই উইলিয়ামের চিকিৎসা করেন। ওই সময়ে উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন নিজেদের নরফ্লোকের আনমার হলে সন্তানদের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন। আইসোলেশনের থেকেই টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত কাজ করে যাচ্ছিলেন তারা। কেট মিডলটন ও সন্তানদের করোনা পরীক্ষা নেগেটিভ ছিলো।

উল্লেখ্য, শীতের শুরুতেই ব্রিটেনে সংক্রমণ বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে লকডাউন আরোপ করেছেন। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২৫৪জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৬২ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026