রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২

প্রথম ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

প্রথম ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নিউজিল্যান্ডের মন্ত্রী হয়েছেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পায় তার দল- লেবার পার্টি। খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিজের মন্ত্রিসভায় নতুন ৫ মন্ত্রীকে যুক্ত করছেন যাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কাও। জানা যায়, ৪১ বছর বয়সী প্রিয়াঙ্কার জন্ম ভারতের চেন্নাইতে। উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিঙ্গাপুরে বেড়ে উঠেছেন প্রিয়াঙ্কা।

২০০৬ সালে লেবার পার্টিতে যোগ দিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম সে দেশের এমপি নির্বাচিত হন প্রিয়াঙ্কা। বর্তমানে নিউজিল্যান্ডের জনবসতিপূর্ণ শহর অকল্যান্ডে স্বামীর সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা। তার স্বামীও দেশের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য।

এদিকে মেয়ের নতুন কীর্তিতে গর্বিত বাবা আর রাধাকৃষ্ণণ গণমাধ্যমকে বলেছেন, ওর মন্ত্রীত্ব পাওয়াতে অবাক হইনি, কারণ জেসিন্ডা আগেই ওর কাজের ওপর ভরসার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তবে আমি খুব গর্বিত ওর নতুন দায়িত্বপ্রাপ্তি নিয়ে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে করোনা নিয়ন্ত্রণে বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেই সাফল্যের জোয়ারে এবার সাধারণ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফেরেন জেসিন্ডা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026