শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৮

নতুন অ্যাকাউন্ট খুলতে নারাজ অধিকাংশ অনলাইন ব্যবহারকারী

নতুন অ্যাকাউন্ট খুলতে নারাজ অধিকাংশ অনলাইন ব্যবহারকারী

প্রযুক্তি আকাশ ডেস্ক: জিমেইল, ইয়াহু আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন বলে নতুন করে অন্য কোনো সাইটের জন্য আর অ্যাকাউন্ট খুলতে রাজি নন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। এখন অনেকেই চাইছেন, তাঁদের বিদ্যমান অ্যাকাউন্ট দিয়েই যদি অন্যান্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার ঝামেলা এড়াতে।

সোশাল লগইন সেবাদাতা গিগইয়া নামের একটি সাইটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে অন্য সাইটে লগইন করার ক্ষেত্রে এগিয়ে আছে ফেসবুক। ৫১ শতাংশ সাইটে অ্যাকাউন্ট খোলার চেয়ে ফেসবুকের সাহায্যে লগইন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এরপর রয়েছে গুগল প্লাস ও ইয়াহু। ২৬ শতাংশ গুগল প্লাস ও ১৮ শতাংশ ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা হচ্ছে। টুইটারের ক্ষেত্রে এই হার মাত্র ৪ শতাংশ।

অনলাইনের ক্রেতারা চান, একটি সাইট বা অ্যাপ্লিকেশন যত ব্যবহারকারী সম্পর্কে জানবে, তত তার অভিজ্ঞতা ভালো হবে। বারবার নতুন অ্যাকাউন্ট খোলার চেয়ে একটি অ্যাকাউন্ট দিয়ে অন্যান্য সাইট বা অ্যাপ্লিকেশনের কাজ সারা গেলে ভালো। বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, গুগল প্লাস ও টুইটার ব্যবহার করেই থার্ড পার্টির সাইট ও অ্যাপে লগইন করছেন অনলাইন ব্যবহারকারীরা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026