সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২২

মার্চ পর্যন্ত ফার্লো স্কীমের মেয়াদ বর্ধিত

মার্চ পর্যন্ত ফার্লো স্কীমের মেয়াদ বর্ধিত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে। এরইমধ্যে ফার্লো স্কিমের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সরকার।

এই পরিস্থিতিতে লাখ লাখ কর্মজীবির চাকুরী রক্ষায় আবারো ফার্লো স্কিমের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক।গত বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন।

এর ফলে লকডাউনের কারনে বন্ধ হয়ে যাওয়া কিংবা কাজ কমে যাওয়া স্টাফরা বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ পাবেন। আর একজনকে সর্বোচ্চ দেয়া হবে মাসে ২৫০০ পাউন্ড পর্যন্ত।

ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, জানুয়ারীতে গিয়ে আবারো পর্যালোচনা করা হবে, ফার্লো স্কিম আর বাড়ানো হবে কিনা। অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড আরো ১৫০ বিলিয়ন পাউন্ড সরকারকে দিচ্ছে ফার্লো স্কীমের জন্য আগামী মার্চ পর্যন্ত প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড ব্যয় হবে। এরপরও চ্যান্সেলর বলছেন, যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধির প্রেক্ষিতে প্রথম দফা লকডাউনের ধকল সামলাতে হিমশিম খাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রতিদিনই বন্ধ হচ্ছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাধ্য হয়ে স্টাফ কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026