বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩

সিলেটে আকবরের পক্ষে দাঁড়াননি কোন আইনজীবী

সিলেটে আকবরের পক্ষে দাঁড়াননি কোন আইনজীবী

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে  মঙ্গলবার আদালত নেয়া হলে তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াননি। এতে সিলেটের আইনজীবীরা আবারো আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের দোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগীতায় পুলিশ আকবরকে গ্রেফতার করে।  সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। এসময় তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামী আকবরের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না।

উল্লেখ্য, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের পক্ষেও জেলা আইনজীবী সমিতির কোন সদস্য আদালতে দাঁড়াননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026