শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১

ট্রাম্পকে ‘সাবেক প্রেসিডেন্ট’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ‘সাবেক প্রেসিডেন্ট’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে মধুর সম্পর্কের কথা সবারই জানা। তবে এরই মধ্যে জনসন তার প্রিয় বন্ধু ট্রাম্পকে সাবেক বলে সম্বোধন করেছেন।

সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ‘সাবেক প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করায় ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকার চেষ্টা থেকে তিনি মূলত নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন।

আমাদের প্রধানমন্ত্রীর তো ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক বিরোধী লেবার পার্টির এমপি অ্যাঞ্জেলা ঈগলের টিপ্পনী কাটা এক প্রশ্নের জবাবে বরিস বলেন, আগের প্রেসিডেন্টের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং এখনো রয়েছে, আমি সেটা অস্বীকার করছি না- সব ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব হোয়াইট হাউসের সাথে সুসম্পর্ক রেখে চলা।

বরিসের উক্ত মন্তব্যে বোঝা যায়, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্পের উচিত বিজয়ী প্রতিপক্ষের কাছে ক্ষমতা সমর্পণ করা। বরিস আগের রাতে প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের সাথে নিজের সুন্দর আলোচনা হয়েছে বলেও প্রশংসা করেন। এ নিয়ে ব্রিটেনের প্রভাবশালী অনেক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026