শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯

ব্রিটেনে লকডাউনে বাড়ছে চরমপন্থা, জাতীয় নিরাপত্তায় হুমকির সৃষ্টি

ব্রিটেনে লকডাউনে বাড়ছে চরমপন্থা, জাতীয় নিরাপত্তায় হুমকির সৃষ্টি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ সন্ত্রাসবাদ=-বিরোধী সংস্থা জানিয়েছে, লকডাউন এখন শুধুমাত্র জাতীয় মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে না বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।

করোনাভাইরাসের মহামারীর কারণে আরোপ করা লকডাউনের জন্য ব্রিটেনজুড়ে চরমপন্থা বাড়ছে উল্লেখ করে সন্ত্রাসবাদ-বিরোধী শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, দ্বিতীয় লকডাউনের পর অনলাইনের মাধ্যমে দেশের অনেক তরুণ চরমপন্থীদের দ্বারা আকৃষ্ট হচ্ছে।

কাউন্টার টেরোরিজম পুলিশিংয়ের সুপারিনটেনডেন্ট ম্যাথিউ ডেভিসন বলেন, লকডাউন এবং অনলাইনে চরমপন্থা ছড়ানোর মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। চরমপন্থীরা অনলাইনের মাধ্যমে ঘৃণা এবং ভুল তথ্য প্রচার করে এই উগ্রপন্থা ছড়িয়ে দিচ্ছে।

ডেভিসন বলেন, উপ্রকাশ্য অবয়ব পাওয়ার আগেই এই চরমপন্থীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। কারণ উগ্রবাদিরা ব্রিটিশ কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদেরকেই টার্গেট করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026